odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th October 2026, ২৪th October ২০২৬
গাজীপুরের মধ্যবাজার এলাকায় মিছিলের পর আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়; আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

শ্রীপুরে যুবলীগের মিছিল ঘিরে উত্তেজনা, আটক ৮

odhikarpatra | প্রকাশিত: ২৩ October ২০২৬ ২২:১৪

odhikarpatra
প্রকাশিত: ২৩ October ২০২৬ ২২:১৪

শ্রীপুর প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের মিছিল করার সময় আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর শ্রীপুর মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিদের মধ্যে আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেনের নাম জানা গেছে। বাকি চারজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটক ব্যক্তিদের দলীয় পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শ্রীপুর থানা ফটকের কাছাকাছি একটি স্থান থেকে যুবলীগের নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিলে তাঁরা শ্রীপুর মধ্যবাজারের দিকে চলে যান। পরে সেখান থেকে আটজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম আটজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, মিছিলটি থানার সামনে নয়, মধ্যবাজার এলাকায় হয়েছে।

ওসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে পুলিশ কাজ করছে।

ঘটনার পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী অভিযোগে এবং কোন আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।