odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

ব্যবসায়ীরা রফতানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে নীতি সহায়তা চায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ July ২০১৮ ১৯:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ July ২০১৮ ১৯:৩৭

 

আগামী ২০২১ সালের মধ্যে দেশের তৈরি পোশাক খাতের রফতানি ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার ক্ষেত্রে নীতি সহায়তা চেয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এর পাশাপাশি ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতের বাজার বহুমুখীকরণ এবং নতুন বাজার খুঁজে দেখার ওপর গুরুত্বারোপ করেছে।
এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব টেক্সটাইল এন্ড জুট-এর এক সভায় আজ এসব বিষয়ে আলোচনা হয়।
এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) সভায় উপস্থিত ছিলেন। এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং সংগঠনের পরিচালক শফিকুল ইসলাম ভরসা,আবু মোতালেন, আমজাদ হোসেন এবং হাফেজ হারুণ অর রশিদ আলোচনায় অংশ নেন।
সভায় বক্তারা বন্ড লাইসেন্স সুবিধার অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এফবিসিসিআই সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বেসরকারিখাত চালিত বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বিশ্বে একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আগামী বছরগুলোতে দেশের অর্থনীতি আরো বলিষ্ঠ অবস্থানে পৌঁছাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এফবিসিসিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ হেলেনা জাহাঙ্গীর কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। হেলেনা তাঁর বক্তব্যে বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর বাংলাদেশ শুল্কমুক্ত ও কোটামুক্ত রফতানির যে সুবিধা হারাবে তা মোকাবেলায় যথাযথ প্রস্তুতি গ্রহণ জরুরি। দেশের তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে পণ্যের বহুমুখীকরণের ওপরও জোর দেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: