odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 4th August 2026, ৪th August ২০২৬

“ জিকা ভাইরাস ” ভারতে আক্রান্ত-৫০

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ October ২০১৮ ১৪:২১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ October ২০১৮ ১৪:২১

ভারতে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ জনে পৌঁছেছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানান।


এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত ৫০ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা সকলেই ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের রাজধানী জয়পুরের বাসিন্দা। এদের কেউ কেউ বিহারের মতো পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে আসা কর্মী।’



ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।


এটা ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ভারতে তৃতীয় জিকা ভাইরাস প্রাদুর্ভাবের ঘটনা।
দিনের বেলায় সক্রিয় এডিস মশার কামড়ে জিকা ভাইরাস ছড়ায়।


জ্বর, ত্বকে ফুসকুড়ি, মাংস ও গিটে ব্যথা এবং প্রচ- মাথাব্যথা এই রোগের লক্ষণ।-খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।



আপনার মূল্যবান মতামত দিন: