odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 24th September 2026, ২৪th September ২০২৬

জাতীয় সংসদ অধিবেশনের প্রতিবাদে বিএনপির মানব বন্ধন

gazi anwar | প্রকাশিত: ৩০ January ২০১৯ ১৬:০০

gazi anwar
প্রকাশিত: ৩০ January ২০১৯ ১৬:০০

একাদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রতিবাদে আজ বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করে দলটি।

 

এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। গত বছর ৮ ফেব্রুয়ারি দিন বেগম জিয়াকে কারাগারে পাঠান । 

মানববন্ধন উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

 

দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার নয়াপল্টনে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজকের এই কর্মসূচি ঘোষণা করেন।