odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

বিজিএমইএ নির্বাচন চলছে

Akbar | প্রকাশিত: ৬ April ২০১৯ ১১:৩২

Akbar
প্রকাশিত: ৬ April ২০১৯ ১১:৩২

ঢাকা: প্রায় পাঁচ বছর পর বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ৮টায় বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। চট্টগ্রাম অঞ্চলের ভোটাররা বিজিএমইএ’র স্থানীয় কার্যালয়ে ভোট দিতে পারবেন একই সময়ে।

সংগঠনটির ভোটার সংখ্যা ১৯৯৫ জন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ভোটার রয়েছেন এক হাজার ৫৯৭ জন। অন্যদিকে, চট্টগ্রাম অঞ্চলের ভোটার রয়েছেন ৩৫৯ জন।

বিজিএমইএ’র মোট পরিচালক পদ রয়েছে ৩৫টি। ঢাকা অঞ্চলের ২৬টি পরিচালক পদের বিপরীতে লড়াই করবেন ৪৪ জন প্রার্থী। এর মধ্যেই সম্মিলিত পরিষদ-ফোরাম জোট থেকে প্রার্থী রয়েছেন ২৬ জন ও স্বাধীনতা পরিষদ প্রার্থী রয়েছেন ১৮ জন।

এদিকে, চট্টগ্রাম অঞ্চলের নয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নয়জনই সম্মিলিত পরিষদ-ফোরামের প্যানেলের সদস্য। স্বাধীনতা পরিষদ থেকে চট্টগ্রামে কোনো প্রার্থী দেয়া হয়নি।

সম্মিলিত পরিষদ- ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। অন্যদিকে স্বাধীনতা পরিষদের নেতৃত্ব দিচ্ছেন ডিএসএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

সম্মিলিত পরিষদ- ফোরাম জোট থেকে নির্বাচনে অংশ গ্রহণ করছেন যারা-রুবানা হক, আসিফ ইব্রাহিম, এস এম মান্নান, মোহাম্মদ নাছির, ফয়সাল সামাদ, মোশারফ হোসেন ঢালী, আরশাদ জামাল, এম এ রহিম, কে এম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক, মশিউল আজম, নজরুল ইসলাম, মোহাম্মদ আবদুল মোমেন, ইনামুল হক খান, মাসুদ কাদের, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, শিহাব উদ্দোজা চৌধুরী সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, এ কে এম বদিউল আলম, মিরান আলী, মহিউদ্দিন রুবেল ও শরীফ জহির।

স্বাধীনতা পরিষদ প্রার্থীরা হলেন- মো. জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, হুমায়ুন রশিদ, সাইফুল ইসলাম, ওমর নাজিম হেকমত, আয়েশা আক্তার, শওকত হোসেন, খন্দকার ফরিদুল আকবর, জাহাঙ্গীর কবির, জাহিদ হাসান, কাজী আবদুস সোবহান, জহিরুল ইসলাম, কাজী মাহয্যাবিন মমতাজ, মাহমুদ হোসাইন, শরিফুল আলম চৌধুরী, হোসেন সাব্বির মাহমুদ, রফিক হাসান ও মো. ওয়ালীউল্লাহ।

 



আপনার মূল্যবান মতামত দিন: