odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬
মিন্নির জামিন নিয়ে রুল

,বরগুনার রিফাত শরীফ হ’ত্যা মামলার, তদন্তকারী কর্মকর্তাকে তলব

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ August ২০১৯ ০৫:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ August ২০১৯ ০৫:০৮

 

  বরগুনার রিফাত শরীফ হ’ত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে এ মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। এ ছাড়া বরগুনার এসপিকে মিন্নির দোষ স্বীকার নিয়ে সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগামী ২৮ আগস্ট এ মামলার পরবর্তী শুনানি হবে।

রোববার দুপুরে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও তার টিমের সদস্যরা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন।

এর আগে গতকাল ১৯ আগস্ট মিন্নির জামিন আবেদনের আংশিক শুনানি হয়। প্রথম দিনের শুনানি শেষে আদালত রিফাত হ’ত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগেই মিন্নির দোষ স্বীকারসংক্রান্ত বিষয়ে বরগুনার এসপি কখন সংবাদ সম্মেলন করেন তা জানতে চান। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে মঙ্গলবারের মধ্যে সম্পূরক আবেদন দিতে বলা হয় ও পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

গত ১৮ আগস্ট বরগুনার আলোচিত রিফাত হ’ত্যা মামলায় প্রধান সাক্ষী নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন উপস্থাপন করা হয়।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কু’পিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে ওই দিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেন।

১৬ জুলাই সকালে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন (১৭ জুলাই) মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বরগুনার আদালতে মিন্নির জামিন আবেদন জানালেও তার জামিন মেলেনি। নিম্ন আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন মিন্নির আইনজীবীরা।



আপনার মূল্যবান মতামত দিন: