odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

৫ দফা দাবি

odhikar patra | প্রকাশিত: ১৪ November ২০১৯ ১৫:১৮

odhikar patra
প্রকাশিত: ১৪ November ২০১৯ ১৫:১৮

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা আবাসন সংকটের সমাধান, বেতন-ফিস অস্বাভাবিক হারে বৃদ্ধি কমানোসহ ৫ দফা দাবি জানিয়েছেন ।  উপাচার্য বরাবর বুধবার তারা একটি স্মারকলিপি প্রদান করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের হাদ্বী চত্বরে শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন।

স্মারক লিপিতে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যের উৎকর্ষ সাধনের ব্যবস্থা করা, অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মাণ এবং নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতাসহ অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন করা, ছাত্র বিষয়ক নানাবিধ ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের অর্ন্তভূক্তকরণ ও অবহিতিকরণের দাবিও জানানো হয়।

এদিকে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে সহমত প্রকাশ করেন এবং স্মারক লিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পৌঁছে দিবেন বলে জানান।