odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 3rd May 2026, ৩rd May ২০২৬

সাভারে চাঁদাবাজির সময় গণপিটুনিতে প্রাণ গেল শীর্ষ সন্ত্রাসীর

Biplob | প্রকাশিত: ১৪ January ২০২০ ১০:২৯

Biplob
প্রকাশিত: ১৪ January ২০২০ ১০:২৯

বিপ্লব,সাভার : সাভারের একটি মার্কেটে চাঁদাবাজির সময় ব্যবসায়ীদের গণপিটুনিতে মাফু(৩৮) নামে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী নিহত হন।রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের অন্ধ কল্যাণ মার্কেটে অস্ত্রসহ চাঁদাবাজি করতে গেলে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন মিলে ধাওয়া করে গণপিটুনি দেয় তাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের অন্ধ মার্কেটে সন্ধ্যার কিছুসময় পরে অস্ত্রসহ চাঁদাবাজি করতে আসেন সন্ত্রাসী মাফু ও তার লোকজন। এসময় ব্যবসায়ীদের ধাওয়ারমুখে সবাই পালিয়ে গেলেও মাফু ধরা পড়লে মার্কেটের দোকানদার ও আশেপাশের লোকজন মাফুকে গণপিটুনি দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

নিহতের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও ডিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিহত মাফু সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার একটি ভাড়া বাসায় থাকতেন। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে নির্যাতনসহ এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে শীর্ষ এই সন্ত্রাসীর বিরুদ্ধে।



আপনার মূল্যবান মতামত দিন: