odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th August 2026, ১০th August ২০২৬

দেশের কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ April ২০২০ ০২:৩০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ April ২০২০ ০২:৩০

 

ঢাকা, ৩ এপ্রিল, ২০২০  : দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আজ সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া রাঙামাটি, চাঁদপুর, বরিশাল, মাইজদীকোর্ট, শ্রীমঙ্গল ও সৈয়দপুর অঞ্চলসহ ঢাকা, খুলনা এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।
আজ ঢাকায় সূর্যা¯Í সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ৪৭ মিনিটে।
বৃহস্পতিবার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।



আপনার মূল্যবান মতামত দিন: