odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 5th February 2026, ৫th February ২০২৬

দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ June ২০২০ ২৩:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ June ২০২০ ২৩:০০

 

ঢাকা, ৩ জুন, ২০২০  : দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ঘন্টার আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,পশ্চিমা লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিকে,রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদুতাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃমিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৫ টা ১১ মিনিটে।
এদিকে আজ সকাল ১০ টা হতে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কিঃ মিঃ বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সকল এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: