odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 6th November 2026, ৬th November ২০২৬

মুন্সীগঞ্জে অপরাধ দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

ahsanul islam | প্রকাশিত: ১২ September ২০২০ ২৩:৪০

ahsanul islam
প্রকাশিত: ১২ September ২০২০ ২৩:৪০

মুন্সীগঞ্জে অপরাধ দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নে ১২ সেপ্টেম্বর শনিবার শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ সংসদ ও পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হয় মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,বাল্যবিবাহ,ইভটিজিং ও পারিবারিক কলহ অপরাধ দমনে মতবিনিময় সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান।সভার প্রধান সঞ্চালক ছিলেন মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এবং শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ সংসদ ও পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান রিপন।সভার সভাপতিত্ব করেন শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ সংসদ ও পাঠাগারের সভাপতি ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেত্রী এ্যাড. সালমা হাই টুনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মোঃ কাউছার খান,উপস্থিত ছিলেন হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাজিব খান,আরো উপস্থিত ছিলেন শেখ আমানউল্লাহ আমান নারী উন্নয়ন সমিতির সভাপতি মিসেস জায়েদা বেগম এবং বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুর মোর্শেদ।উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ সংসদ ও পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক আই এইচ শান্তনুর।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীপাড়া বৃহত্তর বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী মনির হোসেন এবং সাধারণ সম্পাদক আবু কালাম।আরো ছিলেন হাতিমারা বাজার সমিতির সভাপতি মনির শেখ, জাতীয় শ্রমিকলীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল কাশেম,বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা,রামপাল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সামাদ বেপারী,বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন বেপারী,রামপাল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেন মন্ডল সহ গণ্যমান্য সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।