odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 5th February 2026, ৫th February ২০২৬

মুন্সীগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে সংসদ সদস্য মৃণাল কান্তি দাস-এর ত্রাণ বিতরণ।

ahsanul islam | প্রকাশিত: ২৬ September ২০২০ ১১:০৫

ahsanul islam
প্রকাশিত: ২৬ September ২০২০ ১১:০৫

মুন্সীগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে সংসদ সদস্য মৃণাল কান্তি দাস-এর ত্রাণ বিতরণ

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামের রজতরেখা শাখা নদীর আকস্মিক ভাঙনে ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করে নিজস্ব তহবিল থেকে ৫০ টি পরিবারের মাঝে ২৫ কেজি করে আড়াই টন চাল বিতরণ করেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

এসময় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে বাড়ী করে দেওয়ার প্রতিশ্রুতি জানান তিনি।বৃহস্পতিবার সকালে আকস্মিক ভাঙনে ২ টি বাড়ীঘর মুহূর্তে বিলীন হয়ে যায়। খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

এসময় অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, যে কোনো দূর্যোগে আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে আছি। মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামের এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ভাঙনে যে ২ টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে সেই ঘরবাড়ি করে দেওয়ার জন্য আর্থিক সহযোগিতা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খাঁ, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস, মহিলা নেত্রী জেসমিন আক্তার জুই, আওয়ামী লীগ নেতা মোক্তার মাদবর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, মুন্সীগঞ্জ শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি মোঃ আবুল কাশেম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: