odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 11th August 2026, ১১th August ২০২৬

নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মুন্সীগঞ্জে প্রতিবাদ কর্মসুচি।

ahsanul islam | প্রকাশিত: ৮ October ২০২০ ০৬:৩৬

ahsanul islam
প্রকাশিত: ৮ October ২০২০ ০৬:৩৬

 

মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বুধবার (৭ অক্টোবর) রাত ৭টার দিকে মুন্সীগঞ্জ কাচারী এলাকার শহীদ মিনারে মুন্সীগঞ্জ সদর থানা ছাত্রলীগ,মুন্সীগঞ্জ পৌরশাখা ছাত্রলীগ ও সরকারী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে সারাদেশ ব্যাপীর কর্মসুচির অংশ হিসেবে মুন্সীগঞ্জেও আলোক প্রজ্জ্বলন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দেশে ঘটে যাওয়া নোয়াখালীতে একজন মা’কে বিবস্ত্র করে বর্বরোচিত পাশবিক নির্যাতন, সিলেটে এমসি কলেজের ভিতরে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ ও সম্প্রতি দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ জানায় ছাত্রলীগের নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া,মুন্সীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর,সরকারী হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবির আহম্মেদ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: