odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th June 2026, ২৭th June ২০২৬

শ্রীনগরে ৭৭ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ahsanul islam | প্রকাশিত: ১৮ October ২০২০ ০৫:৩২

ahsanul islam
প্রকাশিত: ১৮ October ২০২০ ০৫:৩২

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

(ছবিতে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ কামাল)

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মোঃ কামাল শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়েছে।

শনিবার ১৬ অক্টোবর দুপুর পৌণে ১ টার দিকে উপজেলার ডাকবাংলা মার্কেটে শ্রীনগর থানার এসআই সাদেকুরের নের্তৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় কামালের কাছ থেকে ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম আটপাড়া গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে।

শ্রীনগর থানার এসআই সাদেকুর রহমান জানান,আটপাড়া এলাকার কামাল শেখ ফেনসিডিলের চালান মহিউদ্দিন মানিকের কাছে হস্তান্তরের সময় হাতে নাতে কামালকে গ্রেপ্তার করা হয়।

এ সময় অপর মাদক বযবসায়ী মহিউদ্দিন মানিক দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূইয়া জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকা ব্যবসায়ী কামালের জবানবন্দি অনুযায়ী মহিউদ্দিন মানিক সহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: