odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 5th February 2026, ৫th February ২০২৬

মাগুরায় রেললাইন কাজের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী

Biplob | প্রকাশিত: ২৮ May ২০২১ ১৪:২৯

Biplob
প্রকাশিত: ২৮ May ২০২১ ১৪:২৯

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার পৌনে ১২ টায় গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মাগুরায় রেললাইন স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন। মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪.৮ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করা হবে।

মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন রেলপথ সচিব সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ রেলপথ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, ১২’শ ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪.৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। এছাড়া, মাগুরা ও কামারখালীতে ২টি নতুন স্টেশন ও ২টি প্লাটফর্ম, ২টি সেড নির্মাণ, একটি আন্ডারপাস, গড়াই ও চন্দনায় ২টি মেজর রেল সেতু, ২৮টি মাইনর ব্রীজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এর পাশাপাশি, সিগন্যালিং ও ইলেকট্রিক্যাল কাজ করা হবে। এ কাজের জন্য ১৩০ একর ভূমি অধিগ্রহনের কাজ চলছে এবং ২০২৩ সাল নাগাত পুরোপুরিভাবে রেল চলাচল করবে ।

 



আপনার মূল্যবান মতামত দিন: