odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

মাগুরার শ্রীপুর হটলাইন টিমের নিকট অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন উপকরণ সামগ্রী হস্তান্তর

Biplob | প্রকাশিত: ২৫ July ২০২১ ১৪:১৯

Biplob
প্রকাশিত: ২৫ July ২০২১ ১৪:১৯

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর হটলাইন টিমের নিকট অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন উপকরণ সামগ্রী হস্তান্তর করলেন মাগুরা জেলা হটলাইন টিমের সমন্বয়কারী ও জেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান ফজলু ।

হঠাৎ করে দেশে বৈশ্বিক করোনা প্রার্দূভাব বৃদ্ধি পাওয়ায় শ্রীপুর উপজেলাতে করোনা রুগীসহ শ্বাস কষ্টে আক্রান্ত রুগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পেতে থাকে এবং তখন অক্সিজেন সংকট চরমভাবে দেয় । এ অবস্থায় এলাকাবাসীর দাবির মুখে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর অক্সিজেন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন । এ আশ্বাসের ভিত্তিতে সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগিতায় শনিবার দুপুরে শ্রীপুর বাজারস্থ বটতলা চৌরঙ্গী মোড় নামক স্থানে মাগুরা জেলা হটলাইন টিমের মাধ্যমে শ্রীপুর হটলাইন টিমের সমন্বয়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিনের হাতে ৫টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, হ্যান্ড গøাভসহ বিভিন্ন উপকরণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়ুন-উর- রশীদ মুহিত, জেলা হটলাইন টিমের সমন্নয়ক ও জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, শ্রীপুর হটলাইন টিমের সমন্বয়ক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবীর হোসেন, সাধারণ সম্পাদক আলী নুর মোল্যা, ছাত্রলীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ জেলা ও উপজেলা হটলাইন টিমের সদস্যবৃন্দ। 



আপনার মূল্যবান মতামত দিন: