odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

এবার হজ পালন করবেন ১০ লাখ মুসল্লি

  আন্তর্জাতিক ডেস্ক   | প্রকাশিত: ১০ April ২০২২ ০০:০৫

  আন্তর্জাতিক ডেস্ক  
প্রকাশিত: ১০ April ২০২২ ০০:০৫


দেশ ও দেশের বাইরের ১০ লাখ মুসল্লিকে এবছর হজের জন্য স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। তবে হজযাত্রীদের মানতে হবে দুটি শর্ত।

শনিবার (৯ মার্চ) সৌদি সংবাদ সংস্থা (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে হজযাত্রীদের জন্য কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং করোনা টিকার ডোজ সম্পন্ন করতে হবে। সৌদির বাইরে থেকে আসা মুসল্লিদের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ দেখাতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ভেতরে ও বাইরের ১০ লাখ মুসল্লি ২০২২ সালে হজ করতে পারবেন। দেশটির সরকারি তথ্যসূত্র অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন ও মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি সরকার। একই সঙ্গে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: