odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 21st September 2026, ২১st September ২০২৬

বাল্য বিয়ে বিরোধী শপথ ৮০০ শিক্ষার্থীর নাটোরে

odhikarpatra | প্রকাশিত: ৮ September ২০২২ ০১:৩৮

odhikarpatra
প্রকাশিত: ৮ September ২০২২ ০১:৩৮

নাটোর জেলায় ‘বাল্য বিয়েকে না বলছি ও বলবো’-বলে এক সমাবেশে শপথ নিয়েছে ৮০০ শিক্ষার্থী। বাল্য বিয়ে প্রতিরোধে আজ বুধবার সকাল দশটায় শহরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। 

পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, পিফরডি'র জেলা সন অমর ডি কস্তাা, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সদস্য আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান টুটুল, মেহনাজ মালা ও লুৎফা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে নাটোরের জেলা প্রশাসক বলেন, বাল্য বিয়ে শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এ বিয়েতে শুধু পরিবারই নয় ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র । বাল্য বিয়ে না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।
সবশেষে বিদ্যালয়ের উপস্থিত ৮০০ শিক্ষার্থী বাল্য বিয়ে বিরোধী শপথ গ্রহণ করে এবং বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করে।