odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 4th May 2026, ৪th May ২০২৬

তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

odhikarpatra | প্রকাশিত: ২১ December ২০২২ ০৯:২৮

odhikarpatra
প্রকাশিত: ২১ December ২০২২ ০৯:২৮

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২২ : আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যস্থানের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, টেকনাফে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে ।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং এর কাছাকাছি এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আজ ঢাকায় সুর্যাস্ত ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন: