odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 21st June 2026, ২১st June ২০২৬

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২২ August ২০১৭ ১৭:২৩

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২২ August ২০১৭ ১৭:২৩

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও র‍্যাবের সাবেক  লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এ আদেশ দেয়।

নিম্ন আদালতে ২৬ আসামিকে দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এদের মধ্যে ১১ জনকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট।  এছাড়া ৯ জনকে দেওয়া বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের রায় বহাল রয়েছে হাইকোর্ট।

আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে গত ২৬ জুলাই একই বেঞ্চ রায়ের জন্য ১৩ আগস্ট তারিখ রেখেছিলেন। এদিন রায়ের তারিখ পিছিয়ে ২২ আগস্ট নতুন দিন ধার্য করে দেয় আদালত।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া থেকে সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা দায়ের করেন। এই মামলায় গত ১৬ জানুয়ারি সাত খুন মামলায় সেনাবাহিনীর বরখাস্তকৃত লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: