odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 26th September 2026, ২৬th September ২০২৬

জামায়াত সমাবেশের অনুমতি পাবে কিনা সিদ্ধান্ত রাতে: ডিএমপি কমিশনার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১০ June ২০২৩ ০৪:৪১

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১০ June ২০২৩ ০৪:৪১

ডেক্স রিপোর্ট:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেলেছেন, জামায়াত সমাবেশের অনুমতি পাবে কি না, সে বিষয় সিদ্ধান্ত রাতে জানানো হবে।

আজ শুক্রবার (৯ জুন) রাতে রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের নির্মিত সন্ত্রাসবাদ ও উগ্রবাদবিরোধী জনসচেতনতামূলক পথনাটক ‘মুখোশ’ প্রদর্শনী দেখা শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আপনারা জানেন জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশের ওপর নানা নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি। এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়।

গোলাম ফারুক আরও বলেন, জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে, তারা আগামীকাল বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কি না? আমরা তথ্য পেয়েছি। আজ রাতে আমার সহকর্মীদের নিয়ে বসবো।

তিনি বলেন, যদি তাদের সমাবেশের অনুমতি দিই, তাহলে সেটা কিভাবে দিতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু ঠিক থাকবে, সে বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত জানানো হবে। অথবা আগামীকাল সকালে এ বিষয় জানানো হবে।