odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

পূর্বধলায় ট্রাকচাপায় বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

পূর্বধলা প্রতিনিধি (নেত্রকোনা) | প্রকাশিত: ১৭ June ২০২৩ ০২:০৭

পূর্বধলা প্রতিনিধি (নেত্রকোনা)
প্রকাশিত: ১৭ June ২০২৩ ০২:০৭

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকচাপায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ফরিদ উজ্জামান রিফাত (২২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফাজিলপুর বাজার এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিফাত পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সাত্তারের ছেলে। রিফাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের লেভেল-২-এর প্রথম সেমিস্টারে অধ্যয়নরত ছিল। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি রাস্তায় ফেলে রাখা বালুর স্তূপের পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ উজ্জামান রিফাতকে মৃত ঘোষণা করেন। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: