odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 25th September 2026, ২৫th September ২০২৬

শিক্ষকতার জীবন শুরু জ্যাক মার

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ June ২০২৩ ১৯:৫০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ June ২০২৩ ১৯:৫০

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা গত সপ্তাহে শিক্ষক হিসেবে টোকিও বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রথম সেমিনারে অংশ নিয়েছেন। সেমিনারটির বিষয়বস্তু ছিল নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা। চলতি বছরের মে মাসে তিনি টোকিও বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন।

টোকিও বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ১২ জুন সন্ধ্যায় জ্যাক মা শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সেমিনার পরিচালনা করেছেন। ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা যায়, জ্যাক মা হাসিমুখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এবং তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।

এ সময় তিনি নতুন উদ্ভাবন, নতুন উদ্যোগ ও উদ্যোক্তাদের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত ২ ঘণ্টার সেমিনার পরিচালনা করেন।