odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

এ বছরের ক্লাব বিশ্বকাপের আয়োজক শহর জেদ্দা

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৮ June ২০২৩ ১৬:৩৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৮ June ২০২৩ ১৬:৩৭

এ বছরের ক্লাব বিশ্বকাপ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মঙ্গলবার এ কথা জানিয়েছে। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের স্বাগতিক হলো তারা।

টুর্নামেন্টের চলমান প্রস্তুতি মূল্যায়নের জন্য গত সপ্তাহে জেদ্দা সফর করে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ফিফার একটি প্রতিনিধিদল।

আগামী ১২ থেকে ২২ ডিসেম্বর ৬টি মহাদেশের ৭ ক্লাবকে নিয়ে ক্লাব বিশ্বকাপের ২০তম আসর অনুষ্ঠিত হবে। বর্তমান ফরম্যাটে এটিই ক্লাব বিশ্বকাপের শেষ আসর। এরপর ৩২ দলকে নিয়ে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে পরের আসর।



আপনার মূল্যবান মতামত দিন: