odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 25th June 2026, ২৫th June ২০২৬
হবিগঞ্জে

শ্বশুরকে হত্যার অভিযোগে জামাতা আটক

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১০ July ২০২৩ ২২:৪৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১০ July ২০২৩ ২২:৪৩

নিজস্ব প্রতি‌নি‌ধি :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার শানখলা ইউনিয়‌নের পানছড়ি আশ্রায়ন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নূর আলম (৫৫)। তিনি পানছড়ি গ্রামের মুন্সেফ উল্লার ছেলে। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, পারিবারিক বিষয় নিয়ে গতকাল রাতে নূর আলমের সঙ্গে সেলিম মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম মিয়া নূর আলমকে ছুরিকাঘাত করেন। এতে তার মৃত্যু হয়। ঘটনার পর পরই সেলিম পালিয়ে যান। রাতে অভিযান চালায় পুলিশ। সোমবার সকালে তাকে উপ‌জেলার শানখলা ইউনিয়‌নের ডেউয়াতলী স্কুলের পাশ থেকে আটক করা হয়। সেলিম প্রাথ‌মিক ভা‌বে পু‌লি‌শের কা‌ছে হত‌্যার কথা স্বীকার ক‌রে‌ছেন।  

নিহ‌তের লাশ হ‌বিগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে ময়নাতদ‌ন্তের জন্য পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে সে‌লিম‌কে আদাল‌তে তোলা হ‌বে।



আপনার মূল্যবান মতামত দিন: