odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 9th August 2026, ৯th August ২০২৬

বাংলাদেশ ও আমেরিকার আরও মজবুত সম্পর্ক চান বাইডেন: পররাষ্ট্রমন্ত্রী

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২০ July ২০২৩ ০১:২০

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২০ July ২০২৩ ০১:২০

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ ও আমেরিকার আরও মজবুত সম্পর্ক চান। সেই জন্য একের পর এক দল পাঠাচ্ছেন, কীভাবে এই সম্পর্কটাকে আরও মজবুত করা যায়।

আজ বুধবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ঢাকায় আসছেন। তার সফর সম্পর্কে জানতে চাইলে ড. মোমেন বলেন, তারা আসুক সমস্যা নেই। আমাদের গোপন করার কিছু নেই।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আপনারা যেখানে-সেখানে খালি সন্দেহ খোঁজেন। প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ ও আমেরিকার আরও মজবুত সম্পর্ক চান। সেজন্য একের পর এক দল পাঠাচ্ছেন। তারা আলোচনা করছে, কীভাবে বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক আরও মজবুত করা যায়। সম্প্রতি জাকার্তায় ৩০তম আসিয়ান রিজিওনাল ফোরামে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর। সাক্ষাতে আলোচনার প্রসঙ্গে মোমেন বলেন, আমার সঙ্গে ব্লিঙ্কেনের আলোচনা হয়েছে। সে বলেছে, কীভাবে সম্পর্ক আরও মজবুত করা যায়। অন্য কোনো আলাপ করেনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: