odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬২

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ September ২০২৩ ১৮:৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ September ২০২৩ ১৮:৫৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৫৯৪৭ পিস ইয়াবা, ১১৭ গ্রাম হেরোইন, ৫১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল ফেনসিডিল ও ৮৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: