odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

সংবিধানের আলোকে আমরা এগিয়ে যাব : প্রধান বিচারপতি

মোহনগঞ্জ প্রতিনিধি, নেত্রকোনা | প্রকাশিত: ৩০ September ২০২৩ ১৮:৫৯

মোহনগঞ্জ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩০ September ২০২৩ ১৮:৫৯

সংবিধান সমুন্নত রাখার অভিব্যক্তি ব্যক্ত করে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বলেছেন, আইনের শাসন প্রতিষ্টা করতে গিয়ে যে সংবিধানের শপথ নিয়েছি সেই সংবিধানের আলোকে আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব।

আজ শনিবার নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক নাগরিক সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি ভবিষ্যতে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

মোহনগঞ্জ উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনকে আজ এ নাগরিক সংর্বধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মোহনগঞ্জ পৌরসভার মেয়র ও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক লতিফুর রহমান রতন সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ (খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ) আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহজাহান কবির, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: