odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

আমির সহ ৩ জন আটক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ November ২০১৭ ১৭:০১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ November ২০১৭ ১৭:০১

বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর, সেক্রেটারী এবং রোকন সদস্য সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে নগরীর বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করেন একটি রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত কর্মকতা কোতোয়ালী মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস।

গ্রেফতারকৃতরা হলেন, মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারী জহির উদ্দিন মু. বাবর এবং রোকন (সদস্য) সাইদুর রহমান কাঞ্চন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নগরীর কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, ২০১৬ সালে ২৫ আগস্ট গ্রেফতারকৃত ৩ আসামী সহ ২৫জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ২৫-৩০জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

মামলা দায়েরের পর থেকে এজাহারনামীয় এই ৩জন সহ অন্যান্য আসামিরা পলাতক ছিলো। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার কথা জানিয়েছেন ওসি।

 



আপনার মূল্যবান মতামত দিন: