odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

পলাশবাড়ীতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি | প্রকাশিত: ১৪ December ২০২৩ ২১:০৫

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ December ২০২৩ ২১:০৫

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকালে পলাশবাড়ী পৌর এলাকার সড়ক ও জনপথ অফিসের পাশে পলাশবাড়ী বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতনসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভার কর্মকর্তাগণ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা।



আপনার মূল্যবান মতামত দিন: