odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 7th August 2026, ৭th August ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযান: আটক ৩৫

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ December ২০২৩ ১১:৩১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ December ২০২৩ ১১:৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৯৮২ পিস ইয়াবা, ১১ গ্রাম হেরোইন, ১৮ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল দেশি মদ জব্দ করা হয়।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: