odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

বিদেশি মুরব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না : শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ January ২০২৪ ১৬:১৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ January ২০২৪ ১৬:১৪

বাংলাদেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুরব্বিদের পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না।

৭ জানুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার দুপুরে গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে যারা বড় খেলা খেলতে চেয়েছে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে, নির্বাচন হতে দেবে না। মুরব্বিদের (বিদেশি) পরামর্শে চললে বাংলাদেশের আর চলা লাগবে না। যদি সৎ পরামর্শ হয়, সেটা ভালো কথা।