অধিকারপত্র ডটকম, পলিটব্যুরো
📰 সংবাদ প্রতিবেদন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছে দলটি।
রোববার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফী রতন এ দাবি জানান।
বিবৃতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম এবং খুলনায় বিশ্ববিদ্যালয়ছাত্র মো. আজমুল হোসেন হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করা হয়। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান সিপিবির নেতারা।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সিপিবি।
শিশু নিখোঁজের তথ্য নিয়েও উদ্বেগ
বিবৃতিতে সিপিবি নেতারা দাবি করেন, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে। তারা চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার তথ্য উল্লেখ করেন। তাদের মধ্যে ২ হাজার ৩৮ জন এখনো উদ্ধার হয়নি বলে জানান তারা।
তবে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এই ১৫ হাজার ৭১৭টি সংখ্যা মূলত নিখোঁজ-সংক্রান্ত জিডির সংখ্যা। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে বা তারা পরিবারের কাছে ফিরে এসেছে এবং ২ হাজার ৩৮ জন এখনো উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, জিডির তথ্য পরবর্তী সময়ে হালনাগাদ না হওয়ায় নিখোঁজের পরিসংখ্যানে বিভ্রান্তির সুযোগ রয়েছে।
সিপিবির নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কাজে পূর্ণ মনোযোগ দিতে হবে। দ্রুত পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটাতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা।
এদিকে, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নিখোঁজ হওয়ার পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ২৫৪ শিশুর মৃত্
