odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 23rd September 2026, ২৩rd September ২০২৬

জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

odhikarpatra | প্রকাশিত: ২১ September ২০২৬ ২২:২৫

odhikarpatra
প্রকাশিত: ২১ September ২০২৬ ২২:২৫

অধিকার পত্র ডটকম নিজস্ব প্রতিবেদক 

জ্বালানি তেলের চার ধরনের প্রধান পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে। সংগঠনটির নেতাকর্মীদের এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের নামে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং নতুন নির্ধারিত দাম প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন নির্ধারিত দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা করা হয়েছে।

এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হচ্ছিল। ফলে প্রতিটি জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিলে জ্বালানি তেলের সর্বশেষ বড় ধরনের মূল্য সমন্বয় করা হয়। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ জানিয়েছে, নতুন নির্ধারিত জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবিতেই তাদের এই বিক্ষোভ কর্মসূচি।