odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 27th September 2026, ২৭th September ২০২৬

বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার ও যুক্তরাষ্ট্রের কোম্পানির চুক্তি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ January ২০২৪ ১২:১৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ January ২০২৪ ১২:১৯

বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি কাতার এনার্জি ও যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল ২৯ জানুয়ারি এই দুই কোম্পানির মধ্যে বাংলাদেশে এলএনজি সরবরাহের বিষয়ে চুক্তিটি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী, বছরে ১ মিলিয়ন বা ১০ লাখ টন করে টানা ১৫ বছর দুই কোম্পানি বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সরবরাহ শুরু হবে। কাতার এনার্জির তথ্য অনুযায়ী, কাতারের কাছ থেকে ২০২৬ ও ২০২৭ সালে ৮ লাখ ৫০ হাজার টন এবং ২০২৮ থেকে ২০৪০ সালের মধ্যে ১০ লাখ টন এলএনজি কিনে বাংলাদেশের ভাসমান এলএনজি টার্মিনালে সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি।

কাতার এনার্জির প্রধান নির্বাহী (সিও) সাদ আল–কাবি এক বিবৃতিতে বলেন, নতুন চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ক আরও জোরদার হবে। এরমধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানির চাহিদা যেমন মিটবে, তেমনি অর্থনৈতিক উন্নয়নের পথেও খানিকটা এগিয়ে যাবে।