odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 5th November 2026, ৫th November ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ March ২০২৪ ২২:৪২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ March ২০২৪ ২২:৪২

২৩ মার্চ, ২০২৪ (অনলাইন ডেস্ক): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল রোববার (২৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এদিন সকাল আটটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কবে, কোন তারিখের টিকিট বিক্রি করা হবে, তা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কাল ২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।