odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

হাতীবান্ধায় ফেনসিডিলসহ দুই সহোদর আটক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ January ২০১৮ ১৮:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ January ২০১৮ ১৮:৪৫

হাসান মাহমুদ(লালমনিরহাট প্রতিনিধ):লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ৪০ বোতল ফেনসিডিলসহ দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার সকাল সাড়ে দশটার দিকে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে রবিবার ভোরে উপজেলার খানের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, উপজেলার দোলাপাড়া গ্রামের মোহাম্মাদ আলীর বড় ছেলে আইয়ুব আলী(৩২) ও ছোট ছেলে লিটন মিয়া(২৭)। এ বিষয়ে হাতীবান্ধা থানা উপ-পরিদর্শক (এসআই) নূর আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোওে উপজেলার খানের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়
তাদের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরো  জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদেরকে রবিবার সকাল সাড়ে দশটায় আদালতের মাধ্যমে জেল প্রেরন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: