odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

মুন্সিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১২ October ২০২৪ ১৭:৪৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১২ October ২০২৪ ১৭:৪৮

মো. আহসানুল ইসলাম আমিন:

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর সারাদেশে ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। পূজায় সরকারের পক্ষ সর্বোচ্চ বরাদ্দ ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। অন্যান্য বছর দুই বা তিনকোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্ধা দেওয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। তিনি বলেন, পূজা মন্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে।
আজ শনিবার (১২ অক্টোবর) মুন্সিগঞ্জের বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এর আগে তিনি সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজা মন্ডপ এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও সন্তোষপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা একান্ত সচিব মনিরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট ফাতেমা তুল জান্নাত, ঢাকা রঞ্জর ডিআইজি একে এম আওলাদ হোসেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমদ, উপজলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কোমান্ডার বিউটি আক্তার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মা. সুমন মিয়া, সিরাজদিখান উপজেলা পূঁজা উদযাপন পরিষদর সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুকী রিগ্যান প্রমুখ।#



আপনার মূল্যবান মতামত দিন: