odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

odhikarpatra | প্রকাশিত: ৭ December ২০২৪ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৭ December ২০২৪ ২৩:৫৯

ঝালকাঠি জেলার নলছিটিতে গতরাতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ও মোটরসাইকেল চালক নিহত আল আমিন তাহেন (৩৮) হয়েছেন।

শুক্রবার রাত  সাড়ে ১০টার দিকে নলছিটি  উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড  এলাকায় ঝালকাঠি - বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

নিহত বীরমুক্তিযোদ্ধা  মফিজুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ও নিহত মোটরসাইকেল চালক  আল আমিন তাহেনী (৩৮) মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা বাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময়  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের চালক মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুই জনের মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালে আছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম  বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।



আপনার মূল্যবান মতামত দিন: