odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে মা ও মেয়ে নিহত, আহত ৩

odhikarpatra | প্রকাশিত: ১১ December ২০২৪ ২০:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১১ December ২০২৪ ২০:৫৪

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে ট্রাক-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।  

আজ বুধবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট  ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোমেনা বেগম (৪৫) ও কন্যা মুন্নী আক্তার (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অটোরিক্সাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর গামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ঠ-২০৬৯৬৯) সাথে মুখোমুখী সংঘর্ষ হলে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়।  অটোরিক্সার ভেতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নী আক্তারকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় আহতদের রংপুর মেডিকেলে নেওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন: