odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 23rd June 2026, ২৩rd June ২০২৬

চট্টগ্রামে অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড : পুড়ে গেছে ৩৪টি যানবাহন

odhikarpatra | প্রকাশিত: ১৩ December ২০২৪ ১৮:০৭

odhikarpatra
প্রকাশিত: ১৩ December ২০২৪ ১৮:০৭

নগরীর কর্ণফুলীতে অটোরিকশার গ্যারেজে আজ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গ্যারেজে থাকা অটোরিকশা, মোটরসাইকেল ও মাহিন্দ্রসহ ৩৪টি যানবাহন পুড়ে গেছে।

শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা (১ নম্বর ওয়ার্ড) নুরনবী চেয়ারম্যানের বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সাইফুদ্দিন মানিক জানান, ভোর ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর পাই। আগুনে নুরুল আমিনের ছেলে আনিছুর রহমানের গ্যারেজে থাকা ৩০টি অটোরিকশা, একটি মোটরসাইকেল এবং তিনটি মাহিন্দ্র পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা তার ভাই নজরুল ইসলামের একটি মুদির দোকানও সম্পূর্ণ পুড়ে যায়।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন বলেন, ভোররাত ৪টার দিকে ওই গ্যারেজে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার ফাইটাররা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন: