odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

কৃষিতে জলবায়ুর প্রভাব মোকাবেলায় কৃষি, পানি ও পরিবেশ মন্ত্রণালয় কাজ করছে: সৈয়দা রিজওয়ানা

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৪ ২২:২২

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৪ ২২:২২

বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কৃষি, পানি সম্পদ এবং পরিবেশসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় একসাথে কাজ করছে।

তিনি বলেন, কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কৃষি উৎপাদন টেকসই রাখতে নেওয়া হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

বাংলাদেশ এগ্রিকালচার রির্পোটার্স ফোরামের (বিএআরএফ) আয়োজনে আজ জাতীয় প্রেসক্লাবে ‘কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, খরা, অতিবৃষ্টি, লবণাক্ততা ও বন্যার কারণে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। এসব সমস্যার সমাধানে গবেষণা ও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সবার দায়িত্ব। এ জন্য নিরাপদ খাদ্যের মেলা আয়োজন করা প্রয়োজন।  নিরাপদ ও অর্গানিক খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে এবং  কীটনাশক ব্যবহারে সচেতন হতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। 

প্রধান আলোচক ছিলেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু।

প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ ড. আলী আফজাল। 

বাংলাদেশ এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাওসার আজম।গোলটেবিল বৈঠকে বিভিন্ন বক্তা কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা টেকসই কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীল ফসল এবং ক্ষুদ্র কৃষকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: