odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

শিগগিরই ইন্টারপোলের রেড নোটিশ জারি হবে : আইজিপি

odhikarpatra | প্রকাশিত: ৫ February ২০২৫ ১৯:২৭

odhikarpatra
প্রকাশিত: ৫ February ২০২৫ ১৯:২৭


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু আসামির বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন। আমার বিশ্বাস অচিরেই ইন্টারপোলের নোটিশ জারি হবে।

আজ বুধবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজায় অবস্থিত নৌ-পুলিশের সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নোটিশ জারি হলে তখন সংশ্লিষ্ট দেশের পুলিশের একটি নৈতিক দায়িত্ব হবে এসব আসামি গ্রেফতার করার। আমার বিশ্বাস সংশ্লিষ্ট দেশের তাদের গ্রেফতার করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উত্তরার ঘটনা তদন্ত করা হচ্ছে, এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারাগারের ঘটনায়ও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে নৌ-পুলিশের সদর দফতরে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা নৌ পুলিশের জনবল ও নৌযান সংকটসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: