odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

নারায়ণগঞ্জে সাবেক এনজিও কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার

odhikarpatra | প্রকাশিত: ১১ February ২০২৫ ২৩:৪২

odhikarpatra
প্রকাশিত: ১১ February ২০২৫ ২৩:৪২

নারায়ণগঞ্জে জেলা শহরের টানবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে উৎপল রায় (৬২) নামে এক সাবেক এনজিও কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন। এর আগে সোমবার রাতে টানবাজারে সাহাপাড়ায় অবস্থিত শংকর সাহার মালিকানাধীন ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ওই বাড়ির নিরাপত্তা প্রহরী ও ফ্ল্যাটের গৃহকর্মী।

নিহত উৎপল রায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেনের সাবেক প্রকল্প পরিচালক। তার বড় ছেলে প্রবাসী প্রকৌশলী। ছোট ছেলেকে নিয়ে সাহাপাড়ার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ জানায়, সোমবার নিহতের ছেলে উজ্জ্বল রায় কাজ শেষে ১০ টার দিকে বাড়িতে ফিরে দেখেন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন তার পিতা উৎপল রায়ের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

সদর মডেল থানার পরিদর্শক জামাল উদ্দিন জানান, দুর্বৃত্তরা ফ্ল্যাটের আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণের অলঙ্কারসহ টাকা নিয়ে গেছে। ঘটনারপর থেকে পলাতক ফ্ল্যাটের গৃহকর্মী ও বাড়ির নিরাপত্তা প্রহরী।

হত্যাকান্ডের রহস্য উদঘাটনে থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন দল কাজ করছে বলে জানান ওসি নাসিরউদ্দিন।



আপনার মূল্যবান মতামত দিন: