odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

ঢাকা মহানগর নাট্যোৎসব-২০২৫ বন্ধ বা স্থগিতের বিষয়ে ডিএমপি কোন নির্দেশনা দেয়নি

odhikarpatra | প্রকাশিত: ১৬ February ২০২৫ ১৬:১৮

odhikarpatra
প্রকাশিত: ১৬ February ২০২৫ ১৬:১৮

ঢাকা মহানগর নাট্যোৎসব-২০২৫ বন্ধ বা স্থগিতের বিষয়ে ডিএমপি কোন নির্দেশনা দেয়নি।

ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর নাট্যোৎসব-২০২৫ স্থগিত সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতিতে ডিএমপির দৃষ্টি আকর্ষিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই নাট্যোৎসব বন্ধ করা বা স্থগিত করা সম্পর্কে কোন নির্দেশনা দেওয়া হয়নি। যেকোন ধরনের সৃজনশীল ও শৈল্পিক কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করে থাকি। কী কারনে আলোচ্য নাট্যোৎসব স্থগিত হয়েছে তা আমাদের বোধগম্য নয়।

এতে আরও বলা হয়, নাট্যোৎসব ঘিরে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপি তৎপর রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: