odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

কুমিল্লার লাকসামে পৃথক অগ্নিকাণ্ডে বসতঘরসহ গরু পুড়ে গেছে

odhikarpatra | প্রকাশিত: ৫ March ২০২৫ ১৮:৩৬

odhikarpatra
প্রকাশিত: ৫ March ২০২৫ ১৮:৩৬


জেলার লাকসামে পৃথক অগ্নিকাণ্ডে বসতঘর সহ গরু পুড়ে গেছে।

গতকাল মঙ্গলবার রাতে লাকসাম পৌরসভা এলাকার উত্তর লাকসাম ও উপজেলার বাকই ইউনিয়নের কোয়ার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লাকসাম উপজেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা আহমেদ উল্ল্যাহ সবুজ জানান, গতকাল রাত ১১ টায় দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে কোয়ার গ্রামের প্রবাসী হোসেন মিয়ার বাড়ীতে। এ সময় অগ্নিকাণ্ডে তার বসতঘর, গোয়াল ঘর ও রান্না ঘর আগুনে পুড়ে যায়। এতে তার বসতঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এছাড়া গোয়াল ঘরে থাকা তার পাঁচটি টি গরুর মধ্যে দুটি আগুনে পুড়ে মারা যায় ও দুটি গরুর অবস্থা আশংকা জনক।

অপরদিকে উত্তর লাকসাম এলাকায় একই সময়ে কৃষক জগদীশ রবি দাসের বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর, রান্না ঘর ও গোয়াল ঘর পুড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

লাকসাম দৌলতগঞ্জ বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের লিডার আনোয়ার হোসেন জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা দেই। আমাদের দুটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে বুধবার সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লাকসাম উপজেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জেলা কর্মকর্তার কার্য্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। দ্রুত তাদের সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: