odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের ইফতার মাহফিল

odhikarpatra | প্রকাশিত: ১২ March ২০২৫ ২১:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১২ March ২০২৫ ২১:৫৮

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) একাদশ রমজানে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রোভার স্কাউটের গ্রুপের সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার আবু সাঈম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত।

এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাম্পাসের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ ও রোভার স্কাউট গ্রুপের শতাধিক সদস্যবৃন্দ।

ইফতার মাহফিলের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশ করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা রমজানের ফজিলত ও একসাথে ইফতারের ফজিলত তুলে ধরেন।
সর্বশেষ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলামের রমজান বিষয়ক আলোচনা ও মোনাজাতের মাধ্যমে ইফতার শুরু হয়।

এসময় রোভার স্কাউটের গ্রুপের সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, রমজান আমাদের তাকওয়াবান হতে শেখার। আমরা কী ভাবে গুনাহ থেকে নিজেদের রক্ষা করবো সেই শিক্ষা আমরা রমজানের থেকে পাই। দীর্ঘ একমাস রোজা, তারাবি, কিয়ামুল লাইলে সমন্বয় আমরা যে সাধনা করি এটি আমাদের পরবর্তী এক বছরের জন্য প্রস্তুত করে দেয়।

মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
১২ মার্চ, ২০২৫



আপনার মূল্যবান মতামত দিন: