odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 2nd February 2026, ২nd February ২০২৬

চট্টগ্রামে ইয়াবা মামলায় কাভার্ডভ্যান চালকের যাবজ্জীবন

odhikarpatra | প্রকাশিত: ২৭ April ২০২৫ ১৮:০০

odhikarpatra
প্রকাশিত: ২৭ April ২০২৫ ১৮:০০

 চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ছয় বছর আগের ইয়াবা উদ্ধারের মামলায় এক কাভার্ডভ্যান চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে বাকি তিন আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর পূর্ব বাইশটেকি হাজী আলী হোসেন সড়কের মৃত সিরাজ উদ্দিন বেপারীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩)।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালের ৬ মার্চ নগর গোয়েন্দা বিভাগের (বন্দর) একটি দল কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় মমতাজ হোটেলের সামনে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামায়। পরে চালকের আসন ও পাশের সিটের নিচে বিশেষভাবে রাখা ৮৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি।

এ ঘটনায় ৭ মার্চ ডিবি বন্দর জোনের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম বাদী হয়ে রফিকুলসহ পলাতক জামাল, রবিউল ইসলাম রাব্বি এবং আব্দুর রহমানকে এজাহারনামীয় আসামি করে একটি মামলা রুজু করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ২ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার বিচার চলাকালে মোট ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত



আপনার মূল্যবান মতামত দিন: