odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 4th May 2026, ৪th May ২০২৬
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ২ জন আটক

odhikarpatra | প্রকাশিত: ৫ May ২০২৫ ০০:৪৩

odhikarpatra
প্রকাশিত: ৫ May ২০২৫ ০০:৪৩

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় মো. নিজাম উদ্দিন ও মাসুম আহমেদ দিপু নামে দুজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

 রোববার হামলার ঘটনার পর পুলিশের অভিযানে তাদের আটক করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রবিউল হাসান। আটককৃতরা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।

ডিসি রবিউল হাসান বলেন, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযানের নির্দেশ দেন। সেই অনুযায়ী আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: