odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 1st February 2026, ১st February ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে ৫ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১২ May ২০২৫ ১৪:২২

odhikarpatra
প্রকাশিত: ১২ May ২০২৫ ১৪:২২

ব্রাহ্মণবাড়িয়ায় জেলায় পৃথক স্থানে বজ্রপাতে শিশুসহ ৫জনের মৃত্যু হয়েছে। এসময় আরও এক নারী আহত হয়েছে।

গতকাল রোববার জেলার নাসিরনগর ও আখাউড়ার বিভিন্ন এলাকায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলো, শামছুল হক (৬৫), আব্দুর রাজ্জাক (৪০), জাকিয়া বেগম (৮), মো. সেলিম মিয়া (৬৪) ও মো. জমির খান (২২)।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন মৃত ও একজন আহত হয়েছেন। এরমধ্যে গরু আনতে গিয়ে উপজেলার গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে শামসুল হক, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক ও উঠানে খেলা করার সময় ভলাকুটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম নামে এক শিশুর মৃত্যু হয়েছেন। এসময় একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হয়।

এদিকে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া নামে এক বৃদ্ধ ও একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) এক যুবক মারা গেছেন। এসময় দুটি গরুও মারা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: